গর্ভবতী মায়ের উপর চন্দ্র গ্রহন কিংবা সূর্য গ্রহন প্রভাব কতটুকু সত্য

আমাদের সমাজে মহিলাদের মধ্যে চন্দ্র ও সূর্য গ্রহনের সময় প্রায় একটা কথা শুনা যায় যে,



 চন্দ্র গ্রহন ও সূর্য গ্রহনকালিন (নির্দিষ্ট কিছু সময়) গর্ভবতী মা কিছু কাটলে, ছিড়লে পেটের সন্তানের অমঙ্গল হয়। অনেকটা এরকম, সন্তানের ঠোঁট /কান কাটা হয়ে জন্মাবে, কিংবা কোনো কিছু ভাঙ্গলে বা বাকা করলে এই সন্তান বিকলাঙ্গ হয়ে জন্ম নেবে।


 এ রকম কথার কোনো ভিত্তি নেই, এটা মূলত কুসংস্কার। কোরআন হাদিস এর সাথে এর সম্পর্ক নেই। 

কেউ যদি চন্দ্র কিংবা সূর্য গ্রহন দেখে তার উচিত আল্লাহ কে স্মরন করা। 


 রাসূল (সাঃ) বলেছেম ; 

" চন্দ্র এবং সূর্য এ দুটি আল্লাহর নিদর্শনের অন্যতম। কার ও জন্ম বা মৃত্যূর কারনে এদের গ্রহন হয় না। তাই তোমরা যখন প্রথম দেখতে পাও তখন আল্লাহ কে স্মরন কর। "

 [ বুখারী ৪৮১৮ ইফা] 



 অন্য বর্ণনায় রাসূল ( সাঃ) বলেছেন ; 

 " চন্দ্র ও সূর্য গ্রহণ কারও জন্ম বা মৃত্যুর কারণে লাগে না বরং এ দুটো আল্লাহর নিদর্শন, যা দ্বারা আল্লাহ তার বান্দা কে সতর্ক করেন। অতএব তোমরা যখন গ্রহন দেখ, আল্লাহর জিকিরে মসগুল হও যতক্ষন তা আলোকিত না হয়ে যায়। 

[ সহীহ মুসলিম ১৯৭২ ইফা ]


Comments

Popular posts from this blog

বিজ্ঞানীরা সূর্যের নিকটতম প্রতিবেশি থেকে বৃহত্তর বিস্তারন সনাক্ত করে

মানুষ কি সত্যিই মাটি থেকে সৃষ্টি ???

সূরা আত তাওবাহ আগে "বিসমিল্লাহ " নেই কেন ???