সূরা আত তাওবাহ আগে "বিসমিল্লাহ " নেই কেন ???


সূরা আত -তাওবাহ পবিত্র কোরআনের  ৯ম সূরা। এর আয়াত ১২৯ টি, 
রুকু সংখ্যা : ১৬ টি, 
সিজদাহ্ সংখ্যা :নেই 
তাওবা অর্থ ক্ষমা। 
এবার আসা যাক মূলকথায়, সূরা আত তাওবাহ "বিসমিল্লাহ " না কারণ,
* ১ তৎকালীন আরবদের নিয়ম ছিল কেউ কোন পক্ষের সাথে চুক্তি অবসান করা হলে পত্র লিখে জানাতো এবং সেই পত্রের শুরুর "বিসমিল্লাহ " লেখা হতো না, এ কারনেই "বিসমিল্লাহ " লেখা হয় নাই। 

*২ ইমাম নাসাই(রহঃ) নিজ সনদে লিখেছেন হযরত উসমান (রাঃ)  বর্ণনা করেন যে, সূরা আনফান
 (৮ম সূরা)  মদিনার শেষ দিকে অবতীর্ণ সুরা, রাসুলুল্লাহ (সঃ) ইন্তেকাললের পূর্বে স্পষ্ট করে বলেন নি যে, তাওবাহ সূরা আনফালের অংশ কি না 

*৩ মুফাসসিরদের সর্দার,হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ), হযরত আলী (রাঃ) কে প্রশ্ন করে ছিলেন সূরা আত তাওবাহ শুরুতে "বিসমিল্লাহ " না থাকার ব্যাপারে, তিনি বলেন " বিসমিল্লাহির রাহমানির রাহীম " এই বাক্যের শান্তি ও নিরাপত্তার সংবাদ রয়েছে অথচ সূরা তাওবারতে সকল শান্তি ও নিরাপত্তার চুক্তি বাতিল করে জিহাদের ঘোষণা করা হয়েছে। 

*৪ ইমাম কুরতুবী (রহঃ) বলেন, রাসুলুল্লাহ ( সঃ) নিজের পক্ষ থেকে কিছুই কোরআনের লিখতেন না।। বরং জিব্রাইল (আঃ) "বিসমিল্লাহ " নিয়ে আসেন নি। 

তাই সূরা আত-তাওবাহ শুরুতে "বিসমিল্লাহ " নেই। 

কেন নেই একমাত্র আল্লাহ ই উত্তম জানেন। 

সূত্র :তাফসীরের তাওবার ১৮ ও ১৯ পৃষ্ঠা।।। লেখক আব্দুল্লাহ ইউসুফ আযযাম (রহঃ) 
 


Comments

Popular posts from this blog

নিউটনের ঈশ্বর কে ??? (১)

প্রথমবারের মতো, বিজ্ঞানীরা মহাকাশে অ্যাটাম ইন্টারফরোমেট্টি সম্পাদন করেন